পশ্চিমবঙ্গ

টাকিতে তৃণমূলের মেগা প্রচার, সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে এলেন সাংসদ-অভিনেতা দেব

taki news dev

   এহসানুল হক, বসিরহাট:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে জোরকদমে নেমেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে টাকিতে দেখা গেল তৃণমূলের শক্তি প্রদর্শন। বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে প্রচারে অংশ নিতে টাকিতে পৌঁছান ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী করতে দেব।
বিকেল চারটে নাগাদ তিনি টাকি এরিয়ান ক্লাব মাঠে পৌঁছালে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। দেবকে এক ঝলক দেখতে মাঠে ভিড় জমায় বহু মানুষ। সভাস্থল জুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা, ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।মঞ্চে উঠে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান। তার বক্তব্যে বারবার উঠে আসে রাজ্যের উন্নয়ন, জনসংযোগ এবং মানুষের পাশে থাকার বার্তা।এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদল সহ দলের একাধিক স্থানীয় নেতৃত্ব। দেবের উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয় বলে মনে করছে রাজনৈতিক মহল।প্রচার কর্মসূচি শেষে তিনি ফের রওনা দেন। তবে অল্প সময়ের এই সফরেই টাকির রাজনৈতিক ময়দানে তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ হলো বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আসন্ন নির্বাচনের আগে দেবের এই উপস্থিতি বসিরহাট দক্ষিণে তৃণমূল শিবিরকে বাড়তি অক্সিজেন দিল বলেই মত অনেকের।মঞ্চে উঠে দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের হাত তুলে সমর্থন জানান এবং বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষের পাশে থাকা সরকারকেই ফের সুযোগ দিতে হবে। তিনি সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান। দেবের বক্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদল সহ দলের একাধিক জেলা, ব্লক ও স্থানীয় নেতৃত্ব। নেতাদের দাবি, এই সভা প্রমাণ করে বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে।
প্রচার শেষ করে দেব ফের রওনা দিলেও, অল্প সময়ের এই সফরেই টাকির রাজনৈতিক ময়দানে তৃণমূলের প্রচারে বড়সড় বার্তা দিয়ে গেলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তারকা সাংসদ দেবের উপস্থিতি নির্বাচনের আগে বসিরহাট দক্ষিণে তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

Type your paragraph here